1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

রাজধানীতে আজ বৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আজ রোববার বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এতে গরমের ভাব খুব কমবে না বলেই আবহাওয়াবিদদের ধারণা।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকায় আজ সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন মোটামুটি একই সময় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দিনের তাপমাত্রা বেশি থাকায় তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না এতে।

ওমর ফারুক বলেন, কয়েক দিন ধরে রংপুরে ও ময়মনসিংহ অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলায় বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও সপ্তাহখানেক থাকতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরের জনপদ নীলফামারির সৈয়দপুরের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026