1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

জাল নোট প্রতিরোধে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারো উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল দেশের সব বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট। বাংলা ট্রিবিউন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিভিন্ন উৎসবের প্রাক্কালে জাল নোট চক্রের অপতৎপরতা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে রমজান মাসে অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।
নির্দেশনায় বলা হয়েছে, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র ঢাকা মহানগরী ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা প্রচার করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। ব্যাংকের সব শাখার টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে ওই ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া রমজান শেষ হওয়ার ১০ কর্মদিবসের মধ্যে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদনও পাঠাতে হবে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026