1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

১ কোটি পরিবার পাবে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

সারা দেশের নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে আজ। দুই কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রথম কিস্তি বিক্রি হবে ২০ থেকে ৩০ মার্চ আর দ্বিতীয় কিস্তি ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিসিবি। রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে টিসিবির এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়- বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রির স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে, ২ কেজি ছোলা ৫০ টাকা দরে এক প্যাকেটে বিক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সুশৃঙ্খলভাবে পণ্য সরবরাহের জন্য সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। এসব এলাকার পরিবারগুলোর কাছে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026