1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট লাঘবের নির্দেশ মন্ত্রিসভার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

মন্ত্রিসভা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্য তেল ও চিনিসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট যতটা সম্ভব হ্রাস করার জন্য আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে নির্দেশ দিয়েছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে বাজার পরিস্থিতির ওপর অনির্ধারিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিসভার সদস্যরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠকটি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাজারে এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।’
এর আগে রোববার, সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে ভোজ্য তেল ও চিনিসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর মূল্য সংযোজক কর বা ভ্যাট হ্রাসের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য আগামী দুই দিনের মধ্যে একটি টাস্ক ফোর্স গঠনের আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ইস্যুটির (রোববার গৃহীত সিদ্ধান্ত) সাথে একমত পোষণ করেছেন এবং কঠোর নির্দেশনা দিয়েছেন। খুচরা বাজারে ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হয়েছে এবং আইনমন্ত্রী ইতোমধ্যেই এসআরও তে স্বাক্ষর করেছেন’।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026