1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেছেন তিন আইনজীবী। একই সঙ্গে রিটে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

রবিবার (৬ মার্চ) তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।

তিনি জানান, সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছিলো। এরপর আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। তারই আলোকে আজ রিটটি করা হয়। অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির বলেন, অ্যাডভোকেট মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহসহ ৩ আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।

এর আগে ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026