1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

শীতকাল চলে গেলেও এখনও পড়ছে মাঝারি ধরনের কুয়াশা। আর এরমধ্যেই সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

গতকাল মঙ্গলবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

 

আগামীকাল বৃহস্পতিবার নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে পারে। এক্ষেত্রে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বৃষ্টিপাত কেটে গেলে শনিবার থেকেই বাড়বে তাপমাত্রা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026