1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

বিধিনিষেধ আর বাড়বে না

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলা বিধি নিষেধ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এরপর আর বিধিনিষেধ বাড়ানো হবে না। আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিধিনিষেধ আর বাড়বে না। তবে যেকোনো অনুষ্ঠানে যাবেন, যেখানে যাবেন সবাইকেই মাস্ক পরতে হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল সরকার। এরপর মার্চের শেষের দিকে গণপরিবহন বন্ধসহ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধ ওই বছরের জুলাই থেকে কিছুটা শিথিল হতে থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর গত বছরের মার্চে পুনরায় করোনার ডেলটা ধরনের সংক্রমণ দেখা দেয়। আবার আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। এরপর গত বছরের আগস্টে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিন্তু সম্প্রতি আবারও করোনার নতুন ধরন অমিক্রন সারা বিশ্বেই প্রভাব বিস্তার করে, যার আঁচ পড়ে বাংলাদেশেও। এরপর গত মাস থেকে আবারও বিধিনিষেধে ফিরেছিল দেশ। যা মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026