1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৩ হাজার ৫৩৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে। তবে কমেছে নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার। আগের দিন ৩ হাজার ৯২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৪। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ২০।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। অমিক্রনের দাপটে নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন ঢাকা বিভাগের। রাজশাহীতে পাঁচজন, খুলনায় চার ও চট্টগ্রামে দুজন মারা গেছেন। আর সিলেট ও রংপুরে একজন করে মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহে কেউ মারা যাননি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯০৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026