1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

সকাল থেকেই মুখ ভার করে আছে ঢাকার আকাশ। কুয়াশাও ঝরছে। দুপুর ১২টা পর্যন্ত রোদের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ বৃষ্টি হয়ে ঝরতে পারে। রাজধানীসহ আজ সারাদেশেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে ফের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কাল থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টির পর দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমতে পারে।

মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে এবং মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে এই বৃষ্টির পর তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। এটা শনি ও রোববার থেকে হতে পারে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গতকাল বুধবার তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। এছাড়া গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১, কুষ্টিয়ায় ১, রাজশাহীতে ১ ও পাবনাতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।এ সময়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026