1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ইঞ্জিনের ঢাকনা ছাড়াই যাত্রী নিয়ে উড়ল বিমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৩৬ বার দেখা হয়েছে

রানওয়ে থেকে বিমান উড়তেই খুলে পড়ল ইঞ্জিনের ঢাকনা। এমন ঘটনা ঘটেছে ভারতে। বুধবার মুম্বাই বিমানবন্দর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দ্য অ্যালায়েন্স এয়ার’-এর একটি বিমান গুজরাটের উদ্দেশে রওনা হয়। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই বিমানবন্দরে। ওই বিমানসংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। 

খবরে বলা হয়, রানওয়ে থেকে ওড়ার পরই হঠাৎ ইঞ্জিনের ঢাকনা খুলে নিচে পড়ে যায়। আর সেই অবস্থায়ই গন্তব্যের দিকে উড়ে যায় বিমানটি। বিষয়টি নজরে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সঙ্গে সঙ্গে তারা পাইলটকে সতর্ক করে দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকনা ছাড়া বিমান চললে ইঞ্জিনের ওপর প্রচণ্ড প্রভাব পড়ে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এ ক্ষেত্রে নিরাপদেই গন্তব্যে পৌঁছে বিমানটি। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। বিমানের ইঞ্জিনের ঢাকনা খুলে গেলে বিপদের যে আশঙ্কা থাকে, তা তোয়াক্কা না করেই কীভাবে পাইলট এত জন যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন! বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ। দেশটির বিমানসংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026