1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

এবার গুঞ্জন উসকে দি‌লেন শাহরুখ-কন্যা নিজেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বাবা শাহরুখ খানের পথেই হাঁট‌ছেন কন‌্যা সুহানা খান। অ‌নেক দিনের গুঞ্জন উড়িয়ে এবার সত্যি সত্যিই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া আখতা‌রের হাত ধ‌রে ব‌লিউ‌ডে অ‌ভি‌ষেক হতে যাচ্ছে সুহানার। এ খবর উসকে দি‌লেন সুহানা নি‌জেই।

সম্প্রতি নির্মাতা জয়া আখতা‌রের অ‌ফি‌সের বাই‌রে পাপারা‌জ্জি‌দের ক‌্যা‌মেরাব‌ন্দি হ‌য়ে‌ছেন সুহানা। এ ছ‌বি নেটদু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর সুহানার ব‌লিউ‌ডে অ‌ভি‌ষে‌কের গুঞ্জন জোরা‌লো হ‌য়ে‌ছে। ব‌লিউডলাইফ ডটকম এক প্রতি‌বেদ‌নে এমনটাই জানিয়েছে।

বলা হচ্ছে, ‘আর্চি কমিকস’ অবলম্বনে সি‌নেমা নির্মাণ কর‌তে যা‌চ্ছেন জাভেদ আখতারের কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ফি‌ল্মে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কজন তারকা সন্তান। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ্রী‌দেবী কন‌্যা খু‌শি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

 

উল্লেখ্য, ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এ হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026