1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

গাজীপুরে ১৩টি ইটভাটাকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

গাজীপুরে ১৩টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং। সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে  কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ও বলিয়াদী এলাকায় অবস্থান গ্রহণযোগ্য নয় (অবৈধ) এমন ইটভাটা বিরুদ্ধে এনফোর্টমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা করায় ১৩টি ইটভাটা থেকে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে অংশ নেন।

অভিযানে কালিয়াকৈরের মেসার্স থ্রি স্টার ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার ব্রিসককে তিন লাখ টাকা, মেসার্স নাসির ব্রিকস এন্ড কোং দুই লাখ টাকা, মেসার্স যমুনা ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স মেল্লা ব্রিক্সকে তিন লাখ টাকা, মেসার্স আরবিসি এন্টারপ্রাইজকে এক লাখ টাকা, মেসার্স সততা ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স একতা ব্রিকস ম্যানুঃ কে দেড় লাখ টাকা, মেসার্স এস, এম ব্রিকস ইউনিট-১ ও ২ কে তিন লাখ টাকা, মেসার্স জে আর এইচ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা এবং মেসার্স এন আর এস ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026