1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের।

দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।
রোববার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১০ হাজার ৩৭৮ জন; শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪, সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026