1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ঢাকা রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হয়েছে। গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টি কিছুটা বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা।

বুধবার বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছেয়ে যায় রাজধানীর আকাশ। থেমে থেমে নামা এই বৃষ্টিতে আগামীকাল সকাল পর্যন্ত পরিবেশ গুমোট থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা এবং মেঘের কারণে এ অবস্থা বিরাজ করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এদিকে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সেই হিসেবে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

 

এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭.৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুরনাগাদ অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026