1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

নীলফামারী জেলা আদালতে ১৩ জন বিচারক করোনাক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা আদালতে ১৩ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছে।মঙ্গলবার সদর উপজেলা হাসপাতালের করোনার র‌্যাপিড এন্টিজেন টেষ্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজেটিভ হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবির। তিনি জানান, চার দিন আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান করোনায় আক্রান্ত হন। এ নিয়ে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলো।বিচারকগণ নিজ নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সকলে সুস্থ্য আছেন।
সংশ্লিষ্ট সূএমতে, করোনাআক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: রেজাউল করিম সরকার, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র জেলা বিচারক মোঃ মনসুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল হক, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, যুগ্ম জেলা জজ ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজুল ইসলাম, সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহীন কবির ও মেহেদী হাসান, সহকারী জজ আশরাফি বিনতে খায়ের, মোঃ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম (শিক্ষানবিশ)।
আদালত সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ মামলাগুলো ভার্চুয়ালি পরিচালনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026