1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

করোনায় ভয়াবহ কিছু হবে না : অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

করোনা ভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, আমার মনে হয় ততটা ভয়াবহ কিছু হবে না বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনার বিধিনিষেধের মধ্যে কী ধরনের চাপ আসতে পারে এবং সরকারের প্রস্তুতি কেমন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সবসময় আমাদের সোশ্যাল সেফটিনেট বিস্তৃত, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।

করোনা সংকটের মধ্যে গ্যাস, সার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার এখান থেকে প্রাইজ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি এখনও জানি না। বিষয়টি যখন জানবো তখন এ বিষয়ে আমি দেখতে পারবো। এ বিষয়ে আমি অবশ্যই জানবো, যখন জানবো তখন ব্যবস্থা নেবো। আমার যা করণীয় সেটা অবশ্যই করবো। আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল, আমি মনে করি কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না।

এফবিসিসিআই এর অনুষ্ঠানে ব্যবসায়ীরা প্রণোদনা ঠিকমতো পাননি বলে অভিযোগ করেছেন, এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো অবশ্যই যাদের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, তারা পাবেন। যদি বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা বাতিল হয়ে যাবে না। কারণ বাতিলের কোনো ব্যবস্থা নেই। যে শর্তসাপেক্ষে আমরা দিয়েছি সেই শর্তপূরণ করলে তারা সেটি পেয়ে যাবেন।

অর্থমন্ত্রী বলেন, আমি মনে করি এখানে ভুলবোঝাবুঝি আছে, হয়ত কোনো কারণ থাকতে পারে। আমি আবারও বলব, যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে এগুলো আমাকে দিলে আপনাদের ভালোভাবে জবাব দিতে পারবো।

মাঠ পর্যায়ে জেলা চেম্বার সভাপতিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমার কাছে আসুক। এফবিসিসিআই-এর যদি কোনো অভিযোগ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে অভিযোগগুলো। আমাদের জানালে আমরা টেক কেয়ার করব। আমি মনে করি সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারবো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026