1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

দেশে ফের করোনার দৈনিক শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

দেশে ফের করোনার দৈনিক শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। নতুন শনাক্তের ৬৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৮০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১০,৮৮৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৫০০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি২০ লাখ ৭ হাজার ৫৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ১৭ জন এবং নারী ১০ হাজার ১৬৩ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন রয়েছেন। মারা যাওয়া ৪ জনই সরকারি হাসপতালে মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭৩৭৯ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৭ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৭৮৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৬৬ জন, রাজশাহী বিভাগে ৪৬৮ জন, রংপুর বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ২৮৭ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং সিলেট বিভাগে ৩৫৮ জন শনাক্ত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026