1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬ শতাংশে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ১২ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন।শনাক্তের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026