1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সাড়ে ২৯ কোটি টাকা ঋণ দিচ্ছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ব্যাংকের সহযোগী সংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ডিজিটাল সরকার ও অর্থনীতি প্রকল্পের আওতায় বাংলাদেশকে ২৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ সহযোগিতা দিচ্ছে।

রোববার (৯ জানুয়ারি) ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন নিজ নিজ পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই প্রকল্পটি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়ন করবে। ২০২২ সলের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারিত হয়েছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের সাইবার সিকিউরিটির উন্নয়ন, ভবিষ্যত বিপর্যয় মোকাবিলার সক্ষমতা অর্জন এবং ভার্চুয়ালি জনগণের মধ্যে বিভিন্ন সেবা ও ব্যবসা পরিচালনায় সহযোগিতা করতে সরকারকে সহায়তা করা।

প্রকল্পটি মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতেও কাজ করবে। এছাড়াও এই প্রকল্পটি ক্ষুদ্র ও মাঝারি এবং কৌশলগত শিল্পকে ডিজিটালাইজড করতে এবং গবেষণা ও উন্নয়নের সুযোগ তৈরি করতে একটি ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা করতেও সহায়তা করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026