শব্দদূষণে কান পাতা দায় ♦ আতশবাজি-পটকার শব্দে নতুন করে উদ্বেগ ♦ কয়েক বছর ধরে ৩১ ডিসেম্বর রাতেই শব্দমান পৌঁছায় ১১০ ডেসিবেলে ♦ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবগুলো থেকে হচ্ছে শব্দদূষণ
রিপোর্টার
আপডেট :
বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
৩৫৬
বার দেখা হয়েছে
জিন্নাতুন নূর জন্মগতভাবেই হৃদযন্ত্রে ছিদ্র ছিল চার মাস বয়সী শিশু উমায়েরের। রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিল শিশুটি। শনিবার বছরের প্রথম দিন শ্বাসকষ্টে ভোগা শিশুটিকে নিয়ে তার বাবা ইউসুফ রায়হান আসেন হাসপাতালে। কিন্তু হাসপাতালে ভর্তির ৩ ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটি মারা যায়। ইউসুফ রায়হান জানান, বর্ষবরণের রাতে আতশবাজির বিকট শব্দে ভয়ে বারবার কেঁপে উঠছিল উমায়ের। সারারাত শিশুটি ঘুমাতে পারেনি। সকালে শ্বাসকষ্ট শুরু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।