1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বেসিক ব্যাংক কেলেঙ্কারি ভুয়া পরীক্ষায় ৪৯৮ নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

জিয়াদুল ইসলাম

নীতিমালা লঙ্ঘন করে ভুয়া পরীক্ষায় ৪৯৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে। বিভিন্ন পদের বিপরীতে বিজ্ঞাপন ও আবেদন ছাড়াই দেওয়া হয়েছে এসব নিয়োগ। যোগ্যদের বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি পাওয়া প্রার্থীদেরও। এমনও হয়েছে যে, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নেওয়া হয়েছে সাজানো পরীক্ষা। নিয়োগ পাওয়া অনেকের পরীক্ষার খাতায় পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ নেই। অনেকের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে নিয়োগপত্র দেওয়ার পর। বেসিক ব্যাংকে চাকরি পেয়েছেন অর্থ আত্মসাৎকারীও। পদে পদে অনিয়ম হয়েছে পদোন্নতিতেও।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর সময়কালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করে বিভিন্ন পদে নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া হয় ৭৮৩ জনকে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) ২০১৯ সালের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এসব কর্মকর্তার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সম্প্রতি ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করা হয়। ৩ মাসের মধ্যে কমিটিকে অভিযুক্ত প্রত্যেক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ আলাদা আলাদা প্রতিবেদন দিতে হবে।

এসব বিষয়ে কথা বলতে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026