1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

শৈত্য প্রবাহ কাটলেও বেড়েছে শীত অনুভূতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

দেশে দু’দিন পর শৈত্য প্রবাহ কাটলেও বেড়েছে শীত অনুভূতি। বিশেষ করে রাজধানীসহ ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে দেশের অন্য স্থানের তুলনায় বেশি শীত অনুভূত হচ্ছে।

রোববার (০২ জানুয়ারি) রাজধানীতে রোদের তেজ তেমন ছিল না। তার উপর শুষ্ক বাতাস কাঁপন ধরিয়েছে হাঁড়ে। ফলে রাস্তায় সবাইকে গায়ে মোটা কাপড় চেপে বের হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেলে শীতের অনুভূতি বাড়ে। এক্ষেত্রে একদিনের ব্যবধানে দেশে সবচেয়ে বেশি দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে। ফলে এসব স্থানে শীত লাগছে বেশি। আরও দু’দিন এই অবস্থা বিরাজ করতে পারে।

এছাড়াও রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও কোনো কোনো জেলায় শীতের প্রকোপ বেড়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, রোববার ঢাকায় দিন ও রাতের অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গোপালগঞ্জে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া থাকবে শুষ্ক। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়বে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) নাগাদ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০২১

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026