1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

নতুন করোনা শনাক্ত ৫০০ ছাড়াল, একজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে। এ ছাড়া আজ করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে। তথ্য অনুযায়ী, মারা যাওয়া নারী রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

রবিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৯১ শতাংশ।

এর আগে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল। সে সময় শনাক্তের সংখ্যা ছিল ৩৭০ জন। গত শুক্রবার করোনায় দুজনের মৃত্যু এবং ৫১২ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদপ্তর। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026