1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

এক মাসে সর্বোচ্চ রপ্তানির মাইলফলক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

আজ রবিবার নতুন অর্থবছরের দ্বিতীয় দিনে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানাল, রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে ডিসেম্বরে এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশের বেশি। সেই সঙ্গে প্রবৃদ্ধিতে বড় উল্লম্ফনের পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় এসেছে এ খাত থেকে। সদ্য শেষ হওয়া বছরের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে।

সর্বশেষ তিন মাসের চাঙা রপ্তানি আয়ের ওপর ভর করে অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে রপ্তানিও বেড়েছে অনেক। মোট আয় হয়েছে দুই হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছিল এক হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলারের পণ্য। সেই হিসাবে এ সময়ের সার্বিক প্রবৃদ্ধি ২৮.৪১ শতাংশ।

রবিবার ইপিবি থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়। এ মাসে ৩৯১ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। ঠিক এক বছর আগের ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলারের পণ্য। এর মানে হচ্ছে, গত ডিসেম্বরের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ২৫.৪৫ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় ৪৮.২৭ শতাংশ বেড়েছে।

কভিডের পর চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস থেকেই ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির পথে হাঁটছে দেশের রপ্তানি খাত। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেও অব্যাহত রয়েছে, যা সার্বিক রপ্তানিকে এগিয়ে দিয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে ১১.১৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। আগস্টের একক মাসে ১৪.০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এর পর থেকে বাড়তে থাকে রপ্তানি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026