1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা

ফেসবুকে প্রলুব্ধ করে কিডনি, লিভার পাচার করে চক্রটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অসহায় লোকজনকে প্রলুব্ধ করে মানবদেহের কিডনি, লিভারসহ অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি, গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চক্রটি কিডনি ও লিভার পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছে। চার থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে কিডনিদাতাদের রাজি করায় চক্রটি।

গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ আলী ডালিম, আতিকুর রহমান ও আলম হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের খুলশী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে নগরের পতেঙ্গায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আন্তর্জাতিক একটি চক্র মানুষের অসহায়ত্বকে পুঁজি করে টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে কিডনি ও লিভার পাচার করে আসছে। জেলার সাতকানিয়ার সাইফুল ইসলাম নামের এক ভুক্তভোগীর সন্ধান পায় র‍্যাব। তিনি র‍্যাবকে জানান, সাড়ে চার লাখ টাকায় তাঁকে কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করে চক্রটি। এরপর তাঁকে নগরের নগরের খুলশী এলাকায় নিয়ে তাঁর পাসপোর্টে ভারতের ভিসা লাগাতে সহযোগিতা করে। পরে র‍্যাব অভিযান চালিয়ে সেখান থেকে চক্রের মূল হোতা মোহাম্মদ আলী ডালিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ভারতে অবস্থান করে মো. শাহীন নামের চক্রের আরেক সদস্য। তাঁরা দাতাদের চার থেকে সাড়ে চার লাখ টাকা করে দেন। অথচ চক্রটি রোগীদের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে থাকে।

র‍্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, এই চক্রটি এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার দেওয়ার জন্য ভারতে পাচার করেছে। এ ঘটনায় নগরের খুলশী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026