1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

৭০% করদাতা এখনো রিটার্ন জমা দেয়নি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার দেখা হয়েছে

• টিআইএনধারী ৭০ লাখ, রিটার্ন জমা দিয়েছে ২১ লাখ

• এখনো জমা দেয়নি ৪৯ লাখ টিআইএনধারী

• সময় বাড়ানো হলেও রিটার্ন জমা পড়ছে খুবই কম

দেশে মোট কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মাত্র ৩০ শতাংশ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে। ৭০ শতাংশ করদাতাই আয়কর রিটার্ন জমা দেয়নি। চলতি অর্থবছরে দেশে প্রায় ৭০ লাখের বেশি টিআইএনধারী করদাতার মধ্যে গত ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কর অঞ্চল মিলে ২১ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এখনো ৪৯ লাখ টিআইএনধারী করদাতা রিটার্ন জমা দেয়নি। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনার কারণে গতবারের মতো এ বছরও আয়কর মেলা হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৩১ কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেওয়া হয়। গত ৩০ নভেম্বর ২০২১-২২ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ দিন ছিল। তবে নির্ধারিত সময়ে আশানুরূপ রিটার্ন জমা না পড়ায় এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (জরিপ, কর ফাঁকি ও আইটিপি রেজি., কর-১৫) দীপক কুমার পাল কালের কণ্ঠকে বলেন, ‘গত ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কর অঞ্চল মিলে ২১ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে।’

এনবিআরের হিসাবে দেখা যায়, গত অর্থবছরে (২০২০-২১) দেশে টিআইএনধারী ছিল ৫৬ লাখ, যাদের মধ্যে ২৪ লাখ ৩০ হাজার জন আয়কর রিটার্ন জমা দেয়। বাকি ৩১ লাখ ৬৯ হাজার জন রিটার্ন জমা দেয়নি।

সময় বাড়লেও রিটার্ন জমা পড়ছে খুবই কম : রাজধানীর সেগুনবাগিচায় গতকাল বিভিন্ন কর অঞ্চল ঘুরে দেখা যায়, রিটার্ন জমার সময় বাড়ানোর ২১ দিন পার হলেও কর অঞ্চলগুলোতে করদাতাদের উপস্থিতি খুবই কম। সে কারণে প্রতিটি কর অঞ্চলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে সাজানো বুথগুলো সরিয়ে ফেলা হয়েছে।

কর অঞ্চল-৬-এর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ‘যারা নিয়মিত করদাতা, তারা নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন জমা দিয়েছে। এখন যারা দিচ্ছে, তাদের মধ্যে বেশির ভাগ কাগজপত্র গোছাতে না পারায় এখন রিটার্ন দিচ্ছে। এখন সার্কেলে এসেই করদাতারা রিটার্ন জমা দিতে পারছে।’

মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ‘কর অঞ্চল-৬-এ ৩০ নভেম্বর পর্যন্ত ৮২ হাজার রিটার্ন জমা পড়েছিল। এর মধ্যে নভেম্বর মাসের শেষ তিন দিনে রিটার্ন জমা পড়েছিল ৪৫ হাজার। ডিসেম্বরের ২১ দিনে রিটার্ন জমা পড়েছে মাত্র চার হাজার। চলতি বছর এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৮৬ হাজারের বেশি। গত অর্থবছর ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ৮০ হাজার।’

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘চলতি বছরও এক কোটি লোককে নতুনভাবে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু বিপুলসংখ্যক মানুষকে আয়করের আওতায় আনতে এখনো তেমন কাঠামো গড়ে ওঠেনি। কেন মানুষ কর দিতে চায় না, এ নিয়ে নেই কোনো গবেষণা।’

অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম  বলেন, ‘করদাতাদের মধ্যে যারা আয়কর রিটার্ন দেয়নি, তাদের তথ্য এনবিআরের কাছে রয়েছে। তাদের ফলো-আপ করে জরিমানাসহ রিটার্ন আদায় করার ব্যবস্থা করতে হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026