1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বইছে শৈত্যপ্রবাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তিনটি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ঢাকায় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বেড়ে গিয়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। সোমবার দেশে ১০টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তা কমে তিনটি এলাকায় এসেছে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ১৯ ডিসেম্বর থেকে কন কনে বাতাসে প্রায় সারাদেশেই জেঁকে বসেছে শীত। গতকাল সোমবার গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, কুষ্টিয়া, বরিশালের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ এবং যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ। মঙ্গলবার সেখানে যশোর, চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সকাল ৬টায় পাওয়া তথ্য অনুযায়ী, তাপমাত্রা বেড়ে যাওয়ায় শৈত্যপ্রবাহের আওতা কমেছে। যশোর, চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তিনি বলেন, এখন তাপমাত্রা দু-দিন বাড়বে, আবার হয়তো কমবে। এভাবেই যাবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামীকাল (বুধবার) সিলেটের দিকে (উত্তর-পূর্বাঞ্চল) হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026