1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত আসামিকে ২৫ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়। বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ দেন।

দন্ডাদেশ পাওয়া আসামি হলেন মো. ফায়জুল হাওলাদার (৫৩)। তিনি বাগেরহাট কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের প্রয়াত আবুল কালাম হাওলাদারের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান জানান, ২০২০ সালের ১৫ মার্চ গভীর রাতে বাগেরহাট কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের মো. ফায়জুল হাওলাদার তার মেয়ের শোয়ার ঘরে ঘুমের মধ্যে ধর্ষণ করেন। ওই রাতে আসামি ফায়জুল তার মেয়েকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে তার স্ত্রী অভিযোগ করেন। ধর্ষণের পর রাতেই মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে মা তার স্বজনের সাথে কথা বলে নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম পরিবারের অভিযোগ পেয়ে আসামীকে গ্রেপ্তার করেন। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩১ মে বাবা ফায়জুল হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদীপক্ষের সাতজন ও আসামী পক্ষের তিনজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে বিচারক আসামী ফায়জুলের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইফতেখারুল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026