1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের আওতাধীন ‘ইন্সপেক্টরেট অব ভাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট’ (আইভিএন্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির স্টার কাবায়ের তৃতীয় তলা থেকে ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আজ মামলাও দায়ের করা হয়েছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ সংস্থাটির সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে মামলাটি দয়ের করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা বিবরণ সূত্রে জানা যায়, সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য আসামি আলাউদ্দিন আইভিএন্ডইই বিভাগের এক ঠিকাদারের কাছে পণ্যের দামের ২ শতাংশ হারে ঘুষ দাবি করেন। এরপর ঠিকাদারের পক্ষ থেকে এ কথা দুদককে অবহিত করা হয়।

সার্বিক নথিপত্র ও আসামির বক্তব্য যাচাই-বাছাই করে দেখা গেছে ঘুষের টাকার কিছু অংশ তিনি (আলাউদ্দিন) বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করেছেন।

তার প্রমাণ দুদক এনফোর্সমেন্ট ইউনিটের হাতে রয়েছে। আজ আরেক দফায় ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার হন আসামি আলাউদ্দিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026