1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

৭ খুনের রায়ে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: বেনজির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায়ে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। সেখানে র‌্যাবের কিছু লোক ব্যক্তিগতভাবে কাজ করেছে। আইন অনুযায়ী তারা তাদের কাজের শাস্তি পেয়েছে। এদেশের মানুষ র‌্যাবের প্রতি আস্থাশীল। যেকোন মূল্যে র‌্যাবকে সুশৃঙ্খল রাখা হবে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর উদ্যোগে রংপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজির বলেন, র‌্যাব দীর্ঘ ১৩ বছর ধরে এদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র‌্যাবই প্রথম তদন্ত করে একদিনের মাথায় সিদ্ধান্ত নিয়ে জড়িতদের বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। র‌্যাব কোনো অন্যায়কে প্রশয় দেয় না। ইতোমধ্যে বিভিন্ন অভিযোগে র‌্যাবের অনেক সদস্যকে জেল, বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়েছে।

সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার ঘটনায় পুলিশের পাশাপশি র‌্যাব সদস্যরাও হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।

এসময় অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল আনোয়ার লতিফ, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহমেদ, র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্ল্যাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026