1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঠাকুরগাঁওয়ে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ নায়ক ফারুক: মুক্তিযুদ্ধ থেকে রুপালি পর্দা ও রাজনীতির বর্ণাঢ্য কর্মজীবন এসএসসির ফল চ্যালেঞ্জে রেকর্ড ১৩ লাখ আবেদন, খাতা মূল্যায়নে আসছে নতুন নীতিমালা চট্টগ্রামে নারী চালক ও সহকারীদের পরিচালনায় চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার হাইকোর্টে বিশেষ পদক্ষেপে ১২ দিনে ৬২ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি মিরপুর-১০ মেট্রো স্টেশনে ১,৭০২ পিস ইয়াবাসহ এক যুবক আটক সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে সুচিকিৎসার দাবিতে রাজধানীতে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রোববার সকাল ১০ টার পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সমাবেশ ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে আসতে দেখা গেছে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের। এসময় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

আজকের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম উপস্থিত থাকার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026