1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

ঢাকার আদালতে জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি তদন্ত করে আগামী ৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ ও তথ্য বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, জাহাঙ্গীর আলম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা সম্পর্কে চরম অসত্য বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। এর মধ্য দিয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় মামলা করা হয়েছে।

২৩ নভেম্বর রাজবাড়ীর আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়।

মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠার প্রায় দুই মাস পর ১৯ নভেম্বর তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয় আওয়ামী লীগ।

জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। দলে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।

২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026