1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

হাফ ভাড়া : সিদ্ধান্ত ছাড়াই শেষ বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঠিক করা নিয়ে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে পরিবহন নেতাদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বৈঠক শেষে পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে সমাধানে চেষ্টা চলছে। ঢাকার অধিকাংশ বাসমালিক গরিব। হাফ ভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে, তা সরকার কিভাবে পূরণ করবে? সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিছু প্রস্তাব দিয়েছি। সবার সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি।

ছাত্রদের অনুরোধ জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, হাফ ভাড়ার দাবিতে বাস ভাঙচুর, শ্রমিকদের মারধর অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়।

টাস্কফোর্স কবে গঠন করা হবে এমন প্রশ্নে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, এটা নতুন প্রস্তাব। টাস্কফোর্স গঠনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। টাস্কফোর্স গঠনের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে তা সেভাবে বাস্তবায়ন হবে।

তিনি বলেন, পরিবহন নেতাদের পক্ষ থেকে কনসেশন দেওয়ার প্রস্তাব এসেছে। কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত ছাত্র, কতজন বাস ব্যবহার করে তার একটা পরিসংখ্যান চেয়েছেন নেতারা। শিক্ষা মন্ত্রণালয় সেই তথ্য দেবে।

এ ছাড়া বাসে হাফ পাসের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান এবং পরিবহন নেতারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026