1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট, হাসপাতালে দিনেশ চান্ডিমাল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সিডনির আদালতে অর্থদণ্ডে দণ্ডিত ডেভিড ওয়ার্নার হাইকোর্টে বিশেষ পদক্ষেপে ১২ দিনে ৬২ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি মিরপুর-১০ মেট্রো স্টেশনে ১,৭০২ পিস ইয়াবাসহ এক যুবক আটক সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট

ইউপি নির্বাচন বিদ্রোহী প্রার্থী ও নেতাসহ ১৯ জন আ.লীগ থেকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার দেখা হয়েছে

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২ বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাসহ ১৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ১২ প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-মেহের আলী মহালদার, খালেদ মোশারফ, জাহেদ উদ্দিন ছায়েদুল, নোমান হোসেন, আব্দুল মুকিত, আবু তালিম চৌধুরী নিজাম, নির্মলেন্দু দাশ রানা, জাবেদুল আলম চৌধুরী সাজু, জুনেদ হোসেন চৌধুরী, শামীম আহমদ, ইমদাদুর রহমান মুকুল ও এমদাদুল হক চৌধুরী।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ, কামারগাঁ ও চাঁন্দুড়িয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ইউনিয়ন ও পৌর যুবলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-যুবলীগ তানোর পৌর শাখার সভাপতি রাজীব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, তালন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি রইচ উদ্দিন বাচ্চু, চাঁন্দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ও অন্যতম সদস্য আজিজুল রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026