1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

হাফ ভাড়া দিতে চাওয়ায় ​ধর্ষণের হুমকি, শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকির প্রতিবাদ, গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা রোধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

রোববার (২১ নভেম্বর) সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। এর আগে গেলো শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৮ টায় শনির আখড়া থেকে কলেজের আসার পথে হুমকি দেন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানান, শনির আখড়া থেকে প্রতিদিন ১০ টাকা দিয়ে কলেজে যাতায়াত করি। আজকে ঠিকানা পরিবহনের একটি বাসে ২০ টাকা দিয়ে ভদ্রভাবে ১০ টাকা রাখতে বলি। ১০ টাকা ফেরত চাওয়ায় হেলপার বলতে থাকে ‘দিমু না কি করবি কর’ এরপর চিল্লানোর পর সে বলে ‘গলা বড় করবি না ৫ টাকা নে না হয় নাইমা যা’। এরপর নামার সময় ৫ টাকা হাতে ধরায় দিয়ে বলে নে তোর টাকা। এরপর ঐ শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় ধর্ষণের হুমকি দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026