1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল দুজনের মৃত্যু এবং ২১৩ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৩৪ জনের। মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৬টি সক্রিয় ল্যাবে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। যেখানে গতকাল ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026