1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ২১৯ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, মো. মামুনুর রশীদ কিরণ, একেএম রেজাউল করিম তানসেন, মো. নূরুল ইসলাম ওমর এবং এড. উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, গমের ব্লাস্ট রোগ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ, চলমান রবি মৌসুমের প্রধান প্রধান ফসলের (সবজিসহ) বীজের চাহিদার বিপরীতে উৎপাদন ও আমদানি সম্পর্কে আলোচনা হয়।
কমিটি কৃষি বিজ্ঞানীদের অবসরের বয়স সীমা বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে আইন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সুপারিশ করে এবং বিষয়টি নিয়ে কমিটি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাঁর দিক নির্দেশনা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কমিটি কর্তৃক পরিদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।
এছাড়া বৈঠকে জানানো হয়, দেশে সর্বমোট ২ লাখ ৩১ হাজার ২১৬ হেক্টর লবণক্ত জমিতে আবাদ হয় এর মধ্যে ধান আবাদ হয় ১ লাখ ৯৭ হাজার ৫১৮ হেক্টর জমিতে এবং গম উৎপাদন হয় ৮ হাজার ৬১৫ হেক্টর জমিতে।
কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026