1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

করোনায় আরও ৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৪৫ বার দেখা হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২১৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৬৮ জন এবং নারী ১০ হাজার ৪৪ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন , ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন রয়েছেন। তাদের সকলেই
সরকারি হাসপাতালে মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026