1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭৬ জন হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৩৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪১ জন ভর্তি হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৭৬ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৩ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৭২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪১ জন ভর্তি হন।

১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ২৪১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৪৬১ জন।

হাসপাতালে ভর্তি ২৫ হাজার ২৪১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং ১১ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৫৮৬ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১১ নভেম্বর পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026