1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভোট গণনাকালে ব্যালট ছিনতাই করে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই করে আগুন দেওয়ার ঘটনায় ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয় এবং ৩০/৩৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ব্যালট পেপার ছিনতাই ও আগুন দেওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে যখন গণনার প্রস্তুতি নেওয়া হয় তখন জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫/১৬ জন যুবক জোরপূর্বক প্রবেশ করে বেশ কিছু ব্যালট ছিনতাই করে কেন্দ্রের বাহিরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট রুকসানা আক্তার শিখা ও আওয়ামী লীগ বিদ্রোহী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশাতাধিক লোকজন আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষে ৩০/৩৫টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ করে।

আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাকাইলছেও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার জানান, হঠাৎ করে ১৫/১৬ যুবক কেন্দ্রে পবেশ করে জোরপূর্বক ব্যালট ছিনতাই করে আগুন দিয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড বুলেট ও ২৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026