1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

২০২২ সালে ২৪ দিন বন্ধ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২০০ বার দেখা হয়েছে

২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী, আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো ২৪ দিন বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

 

সার্কুলার অনুযায়ী, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ শবে-বরাত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শব-ই-কদর, ১ মে -মে দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই ব্যাংক হলিডে,  ৯, ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026