1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোংলায় গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত বসুন্ধরা গ্যাস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কারখানার মেইন পয়েন্ট থেকে ৪৫ কেজি ওজনের একটি বড় সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি করা হয়েছে বাগেরহাট মোংলার শেলাবুনিয়া গ্রামের মো: সাইফুল ইসলাম (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের মো: তরিকুল ইসলাম (২৮), সোনাতুনিয়া গ্রামের আজিম (৩১), পেড়িখালী গ্রামের ইমরান (২৯) ও একই এলাকার হাসান সিকদার (২৮) ও খুলনার বটিয়াঘাটার নূর আলমকে (২৬)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মোংলা বন্দরের শিল্পাঞ্চলের বসুন্ধধরা নামের একটি গ্যাস কারখানায় গ্যাস বোতলজাত (সিলিন্ডার) করছিল শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪৫ কেজি ওজনের একটি সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় কারখানার মধ্যে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজে নিয়োজিত ছয়জন শ্রমিক গ্যাসের আগুনে দগ্ধ হয়। দগ্ধ শ্রমিকদের আর্তচিৎকারে অপর পাশের কারখানার কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026