1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডাল ও তেলের দাম বাড়াল টিসিবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেল ও ডালের দাম বাড়াল রাষ্ট্রয়াত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিসিবি জানায়, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা করা হয়েছে। যা আগে ছিল ৫৫ টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল ১০০ টাকা। যা আগামীকাল বুধবার থেকে ১১০ টাকায় বিক্রি হবে।

তবে চিনি ও পেঁয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি কেজি চিনি ৫৫ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হবে। ট্রাক সেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে চিনি, ডাল, তেল ও পেঁয়াজ নিতে পারবেন। তবে পেঁয়াজ একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টিসিবি জানায়, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের মানুষের সহায়তার জন্য টিসিবি কর্তৃক সারাদেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বুধবার থেকে বিক্রি কার্যক্রম শুরু হয়ে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার ছাড়া) পর্যন্ত চলবে। ট্রাকপ্রতি দৈনিক চিনি ৪০০-৬০০ কেজি, মসুর ডাল ৩০০-৬০০ কেজি, সয়াবিন তেল ৪০০-৬০০ লিটার ও পেঁয়াজ ৫০০-১০০০ কেজি ডিলারপ্রতি বরাদ্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026