1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

করোনায় সুখবর : মুখে খা‌ওয়ার বড়ির প্রথম অনুমোদন দিল যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বৃহস্পতিবার ইউএস ফার্মাসিউটিক্যাল কম্পানি মার্ক অ্যান্ড কোং-এর তৈরি একটি ‘অ্যন্টিভাইরাল পিল’কে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছে।

এমএইচআরএ বলেছে, পিলটি মৃদু থেকে মাঝারি কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে যারা গুরুতর ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে। এই পিলটি করোনাভাইরাস রোগীদের উপসর্গ কমাতে এবং সুস্থতা ত্বরান্বিত করতে পারবে বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এই অনুমোদনকে ‘আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এটি খুব দুর্বল এবং ইমিউনোসপ্রেসডদের জন্য একটি গেমচেঞ্জার হবে। তাঁরা শিগগিরই একটি যুগান্তকারী চিকিৎসা পেতে যাচ্ছেন।

পিলটি যুক্তরাজ্যে ‘লাগেভ্রিও’ নামে ব্র্যান্ডেড হবে। গত মাসে, যুক্তরাজ্য বলেছে যে তারা ওষুধের চার লাখ ৮০ হাজার কোর্স সুরক্ষিত করতে পেরেছে। ওদিকে ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরাও ওষুধটি পর্যালোচনা করছে।
সূত্র : ডয়চে ভেলে, এনবিসি নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026