1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলারের দাম আরও বাড়ল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২২২ বার দেখা হয়েছে

বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দাম আরও এক দফা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকও ডলারের দাম আরও তিন পয়সা বাড়িয়েছে। ফলে এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করছে প্রায় ৮৫ টাকা ৭০ পয়সা দরে। আগে বিক্রি করত ৮৫ টাকা ৬৭ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোও এর দাম বাড়িয়েছে। এখন নগদ ডলার সর্বোচ্চ ৯০ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য খাতেও এর দাম বেড়েছে। কার্ব মার্কেটে ডলারের দাম আরও বেড়েছে। এখন সর্বোচ্চ ৯২ থেকে ৯৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

সূত্র জানায়, বাজারে হঠাৎ করে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় এর দাম হু হু করে বাড়ছে। করোনার সময়ে বকেয়া আমদানি ব্যয় ও ঋণের কিস্তি শোধ করায়, আমদানি বাড়ায় এবং আমদানি পণ্যের দাম বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে।

গত বছরের ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করত ৮৪ টাকা ৮০ পয়সা দরে। গত ৩০ জুন ছিল ৮৪ টাকা ৮১ পয়সা। সেপ্টেম্বরে এসে তা বেড়ে দাঁড়ায় ৮৫ টাকা ৬৫ পয়সা।

বাণিজ্যিক ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি বেড়েছে নগদ ডলারের দাম। মিডল্যান্ড ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ৯০ টাকা ৫০ পয়সা দরে। সোস্যাল ইসলামী ব্যাংক ৯০ টাকা ২০ পয়সা এবং ব্যাংক আল ফালাহ ৯০ টাকা ১০ পয়সা দরে বিক্রি করছে। সোনালী ব্যাংক ৮৮ টাকা ৫০ পয়সা, পূবালী ব্যাংক ৮৮ টাকা ৬০ পয়সা দরে নগদ ডলার বিক্রি করছে। অগ্রণী ব্যাংক ৮৬ টাকা ৯০ পয়সা, রূপালী ব্যাংক ৮৮ টাকা দরে বিক্রি করছে। এলসি খোলার জন্য গ্রাহকেরা বিক্রি করছে ৮৫ টাকা ৭০ পয়সা থেকে ৮০ পয়সা দরে।

ডলারের দাম বাড়ার কারণে এর সঙ্গে সমন্বয় রেখে ইউরো, পাউন্ডের দামও বেড়েছে। নগদ পাউন্ড বিক্রি হচ্ছে ১২০ টাকা ৬৩ পয়সা থেকে ১২৪ টাকা ৭৫ পয়সা দরে। গ্রাহকেরা বিক্রি করছে ১১৪ টাকা থেকে ১২০ টাকা দরে।

করোনার পর এখন বিশেষ করে ভ্রমণ, চিকিৎসা ও পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় অনেকেই এখন বিদেশে যাচ্ছেন। এ কারণে নগদ ডলারের চাহিদা যেমন বেড়েছে। তেমনি দামও বেড়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026