1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ আটক ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

গ্রাহকের প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা ও খুলনাসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবাইয়ের সিদ্দিক ওরফে মানিক, মাহমুদ সিদ্দিক ওরফে রতন, আবু বক্কর সিদ্দিক ও মিনারুল ইসলাম। এদের সকলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

গ্রেফতার জুবায়ের, মাহমুদ দুই ভাই ও তাদের পিতা আবু বক্কর সিদ্দিক প্রতিষ্ঠানের উপদেষ্টা। শুধু বাইরে থেকে মিনারুলকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অফিসার ইনচার্জ মেজর মোহাম্মদ শরীফুল আহসান।

 

র‌্যাব-৬ জানায়, আতিকুর রহমান উজ্জল নামে এক গ্রাহক আদিয়ান মার্টের সদস্যদের বিরুদ্ধে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা আদালতে আঠার লাখ বায়ান্ন হাজার চারশত আশি টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার হয়েছে।

প্রতিষ্ঠাকাল ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই আদিয়ান মার্ট বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করে চুয়াডাঙ্গা জেলাসহ সারাদেশ থেকে অসংখ্য গ্রাহকের কাছ থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাত করেছে অভিযোগ পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026