1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

পদোন্নতির তালিকায় ১৩ ডিসি-পিএস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

উপ-সচিব থেকে পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং তিনজন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার উপ-সচিব পদমর্যাদার ২১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।

অর্থমন্ত্রীর পিএস ফেরদৗস আলম, প্রধানমন্ত্রীর পিএস-২ মনিরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পিএস আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খান, শিল্পমন্ত্রীর পিএস মো. আব্দুল ওয়াহেদ, বস্ত্র ও পাট মন্ত্রীর পিএস পরিতোষ হাজরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পিএস সেবাস্টিন রেমা, পররাষ্ট্রমন্ত্রীর পিএস দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর পিএস মো. কায়েসুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পিএস মো. আরিফ নাজমুল হাসান পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন।

 

চুয়াডাঙ্গার ডিসি নজরুল ইসলাম সরকার, নীলফামারীর ডিসি হাফিজুর রহমান চৌধুরী, গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলামকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তা রয়েছেন। আর ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন।

নিয়ম অনুযায়ী, পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026