1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

নতুন সচিব হলেন ৬ কর্মকর্তা, ৩ জনের দফতর বদল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। আর বদলি করা হয়েছে তিন সচিবকে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এ পদোন্নতি ও রদবদলের আদেশ জারি করেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. অমিতাভ সরকারকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পদোন্নতি দিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়।

কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পদোন্নতি পেয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে পদোন্নতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে পদোন্নতি দিয়ে ভূমি সংষ্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহম্মদ ইয়ামিন চৌধুরীকে মস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব হিসেবে বদলি করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026