1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় মা-বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে
  • খুলনা  ও পাইকগাছা সংবাদদাতাখুলনার কয়রা উপজেলার বামিয়ায় একই পরিবারের মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

    নিহতরা হলেন মো: হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

    বামিয়া গ্রামের ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, সকাল ৭টার দিকে গ্রামের লোকজন বাগালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের পুকুরের পানিতে হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি ও তাদের মেয়ে টুনির লাশ ভাসতে দেখে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহত হাবিবুল্লাহর সমস্ত শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অস্ত্রের আঘাতে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার হাত-পা বাঁধা ছিল। এছাড়া তার মেয়ে টুনির কপালেও ধারালো অস্ত্রের বড়ো ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

    স্থানীয়রা জানান, হাবিবুর রহমান একজন দিনমজুর। সোমবার রাতের খাবার খেয়ে তারা সকলে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে রাতের যেকোনো সময় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা তাদেরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে।

    কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো: শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়রা উপজেলার বামিয়া গ্রামের মা-বাবা ও তাদের একমাত্র সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে, কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026