1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

রাজধানীতে আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এতে যোগ দেন।

বেলা ১১টার পরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর আগেই সমাবেশের পরিধি কার্যালয়ের সামনে থেকে আশপাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। জনসমাগমের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাড়ে ১১টার আগে মিছিল শুরু হয়, যা শেষ হওয়ার কথা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। দুপুর ১২টা ১০ মিনিটে মিছিলের সামনের অংশ শহীদ মিনারে কাছাকাছি পৌঁছালেও পেছনের অংশ তখনো সচিবালয়ের সামনেই ছিল।

মিছিলে কথা হয় ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী সাগরের সঙ্গে। শারীরিক প্রতিবন্ধী হলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলে যোগ দিয়েছেন তিনি।

সাগর বলেন, `সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তির মিছিলে আমি এসেছি। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী এখানে যোগ দিয়েছেন।’

সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলে আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026